মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৫৬ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জাহিদ হাসানের অভিনয়ে মুগ্ধ অভিনেতা খায়রুল বাসার

  • হালনাগাদ সময় : ০৬:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শক্তিমান অভিনেতা জাহিদ হাসানের পুরোনো কাজ ‘লাল নীল বেগুনি’ দেখার পর তার অভিনয় ও পোশাকের ধরন ভালো লেগেছিল বলে জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। তিনি বলেন, শিল্পী বদলায়, সময়ের ভাষা বদলায়, তবে ভালোবাসা আর স্নেহের প্রকাশ থেকে যায় একই রকম। অভিনেতা জাহিদ হাসানের অভিনয়ের মুগ্ধতা থেকে শুরু হওয়া এক আলাপ, পরে রূপ নেয় আন্তরিকতা ও ভালোবাসায়। সেই অভিজ্ঞতার কথাই জানালেন অভিনেতা খায়রুল বাসার।

প্রবীণ অভিনেতা জাহিদ হাসানের অভিনয় ও ফ্যাশন সচেতনতার প্রশংসা করার পাশাপাশি তার কাছ থেকে পাওয়া স্নেহের কথাও তুলে ধরেছেন এ জনপ্রিয় অভিনেতা। এ নিয়ে একসময় সরাসরি অভিনেতার সঙ্গে কথাও বলেন তিনি। সেই আলাপের পর জাহিদ হাসানের কাছ থেকে যে আন্তরিকতা পেয়েছেন, তা তার কাছে বিশেষ হয়ে আছে বলেও জানান খায়রুল বাসার।

এ অভিনেতা বলেন, ‘আমাকে দেখে জাহিদ হাসান ভাইয়ের মধ্যে তারুণ্যের কোনো নস্টালজিয়া কাজ করে কিনা, সেটি উনিই ভালো বলতে পারবেন। তার ‘লাল নীল বেগুনি’ নামে একটি কাজ দেখেছিলাম। তখন তাকে বলেছিলাম— সেই সময়েও আপনারা কী সাবলীল অভিনয় করেছেন! এর পাশাপাশি আপনার ফ্যাশন সচেতনতাও ভালো লেগেছে।’ তিনি বলেন, ‘সেখানে তাকে সাধারণ একটি ব্যাগি প্যান্টের সঙ্গে গামছা দিয়ে তৈরি ফতুয়া পরতে দেখেছি। এই স্টাইলটি এখনো বেশ আরামদায়ক, সুন্দর ও মানানসই। তাকে ওই পোশাকে দেখতে খুব ভালো লেগেছে।’

খায়রুল বাসার বলেন, আমার কথাগুলো শুনে তিনি বলেছিলেন— ‘বাসার, মেকআপের বাইরে থাকলেও তোকে ডেকে নিয়ে আসি। তুই আমার পাশে বস, কথা বলি।’ এরপর নানা বিষয়ে আমাদের কথা হয়। সেসব প্রসঙ্গ এখানে বলতে চাই না। তিনি আমাকে খুব স্নেহ করেন, আদর করেন। তিনি প্রায়ই বলেন, ‘তোকে কিন্তু আমি ভালোবাসি, তুই বুঝিস।’ কথাগুলো সরাসরিই বলে ফেললাম। আসলে আমাকে তিনি অনেক পছন্দ করেন। এটা তার জন্য আশীর্বাদ বলে জানান ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেতা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হবে না: সালাহউদ্দিন আহমদ

26 November 2026

আদালতে ‘রং হেডেড’ স্বীকৃত ব্যক্তির কথায় কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জাহিদ হাসানের অভিনয়ে মুগ্ধ অভিনেতা খায়রুল বাসার

হালনাগাদ সময় : ০৬:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬