মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৪২ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পতিত ফ্যাসিস্টদের ফিরে আসার কোনো সুযোগ নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৬:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পতিত ফ্যাসিস্টদের ফিরে আসার কোনো ইতিহাস নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে খাল খননের স্থান নির্ধারণ করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনে জনরোষ ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্টরা এবং তাদের নেত্রী দেশ থেকে পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাস বলে, পরাজিত শাসক আর কখনো দেশে ফিরে আসতে পারে না। বাংলাদেশেও গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের চিরতরে বিদায় দিয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের জনগণ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। পতিতরা যেভাবেই দিনক্ষণ গুনুক না কেন, তাদের আর ফিরে আসার দিন নেই। যারা দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফিরে আসার স্বপ্ন দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। জনগণই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য মমতাজ আলো, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডা. ময়নুল হাসান সাদিক, জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হবে না: সালাহউদ্দিন আহমদ

26 November 2026

আদালতে ‘রং হেডেড’ স্বীকৃত ব্যক্তির কথায় কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পতিত ফ্যাসিস্টদের ফিরে আসার কোনো সুযোগ নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ০৬:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬