মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০৯ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ব্যাংককে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, জরুরি সতর্কতা জারি

  • হালনাগাদ সময় : ০৩:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পূর্বাঞ্চলীয় ফ্রা খানোং জেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান বাংকচাক কর্পোরেশনের একটি তেল শোধনাগার ও ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর পৌনে ৩টার দিকে সুখুমভিত ৬২ এলাকার এই স্থাপনাটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই বিশাল অগ্নিকুণ্ড ও ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।

দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে ব্যাংককের বাং না জেলা কার্যালয় থেকে জরুরি সতর্কতা জারি করা হয়। আশপাশের এলাকার বাসিন্দা, অফিস কর্মী এবং নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।

পাশাপাশি ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী গাড়ি নির্বিঘ্নে চলাচলের জন্য পুরাতন রেললাইন সংলগ্ন সড়ক এড়িয়ে চলতে চালকদের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া বিকেল সাড়ে ৩টার দিকে মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠিয়ে নাগরিকদের সতর্ক করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বাংকচাক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয়দের দুর্ঘটনাস্থলের আশপাশে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দৈনিক ১ লাখ ২০ হাজার ব্যারেল পরিশোধন ক্ষমতাসম্পন্ন এই শোধনাগারটি থাইল্যান্ডের পঞ্চম বৃহত্তম এবং এটিই দেশটির একমাত্র তেল শোধনাগার যা সরাসরি ঘনবসতিপূর্ণ শহরাঞ্চলে অবস্থিত।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হবে না: সালাহউদ্দিন আহমদ

26 November 2026

আদালতে ‘রং হেডেড’ স্বীকৃত ব্যক্তির কথায় কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ব্যাংককে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, জরুরি সতর্কতা জারি

হালনাগাদ সময় : ০৩:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬