মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৩৪ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

  • হালনাগাদ সময় : ১১:৩৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার পক্ষ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। বুধবার (২৫ নভেম্বর) রাতে চালানো এই হামলায় একটি শপিং সেন্টারসহ অন্তত তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিগ্রামে দেওয়া বার্তায় মেয়র ক্লিচকো জানান, হামলার সময় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। হামলায় এখন পর্যন্ত তিনজন আহতের খবর পাওয়া গেছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। শহরের মধ্য দিয়ে প্রবাহিত দিনিপ্রো নদীর পূর্ব পাশে অবস্থিত একটি শপিং সেন্টার এবং দুটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় শহরে পরপর দুই দফা বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত সেপ্টেম্বর মাস থেকেই কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার পক্ষ থেকে নিয়মিত হামলা চালানো হচ্ছে।

এর আগে চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন যে, গোয়েন্দা তথ্যানুযায়ী রাশিয়া ইউক্রেনে নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ একে অপরের ওপর চাপিয়ে আসছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

26 November 2026

পোল্ট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, কর্মসংস্থান ৬০ লাখ মানুষের: প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

হালনাগাদ সময় : ১১:৩৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬