মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২৯ পূর্বাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ৫ দিনব্যাপী শুভ আবির্ভাব উৎসবের সূচনা

  • হালনাগাদ সময় : ০৯:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাস পূর্ণিমা উপলক্ষ্যে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব ঘিরে পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে পাঁচ দিনব্যাপী বার্ষিক উৎসব শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনলাইনে যুক্ত হয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে হাজারও ভক্তের অংশগ্রহণে দেড় কিলোমিটার দীর্ঘ এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাউখালী বন্দর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল, পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎসব ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত পদক্ষেপ নিয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নজরদারি জোরদার করা হয়েছে। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার পাশাপাশি আশ্রম প্রাঙ্গণে বসেছে ঐতিহ্যবাহী রাসমেলা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’, তালিকায় পঞ্চম অবস্থান

26 November 2026

বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনাকে ধর্মীয় মোড়ক দেওয়ার অপচেষ্টা চলছে: ডেপুটি স্পিকার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ৫ দিনব্যাপী শুভ আবির্ভাব উৎসবের সূচনা

হালনাগাদ সময় : ০৯:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬