মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০২ অপরাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

  • হালনাগাদ সময় : ১২:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বগুড়ার দুপচাঁচিয়ায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মাঠেরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাখাওয়াত হোসেন (৫০)। তিনি দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোড়াপাড়া এলাকার মৃত তনির শাহের ছেলে। আহত খলিল সরদারকে গুরুতর অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে দুপচাঁচিয়ায় দুধ বিক্রি করে ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন সাখাওয়াত হোসেন। পথে মাঠেরপুকুর এলাকায় আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাসের সঙ্গে তাঁর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাখাওয়াত ও খলিল সরদার গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত খলিল সরদারকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়।

ওসি তাজলিমুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

25 November 2026

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

হালনাগাদ সময় : ১২:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬