মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪৫ অপরাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মহসিন কলেজে ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

  • হালনাগাদ সময় : ১০:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয়, মহানগর ও কলেজ শাখার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ছাত্রশিবির।

হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে কলেজের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় ছাত্রশক্তি। সমাবেশে সংগঠনটির নেতারা দাবি করেন, পরিচয় গোপন করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ সময় হামলাকারীদের শনাক্ত করে দ্রুত প্রশাসনিক শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশে ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী বলেন, কলেজ শাখার নেতাদের নিয়ে ক্যাম্পাস পরিদর্শনে ও প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে স্থানীয় ছাত্রশিবির পরিচয়ের কর্মীরা তাদের কার্যক্রমে বাধা দেয় এবং হামলা চালায়। এতে ছাত্রশক্তির কলেজ শাখার মুখ্য সংগঠকসহ বেশ কয়েকজন আহত হন।

কলেজ শাখার আহ্বায়ক আব্দুল বাসির নাঈম বলেন, ক্যাম্পাসে প্রবেশের সময় ও অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে শিবিরের কর্মীরা এ হামলা চালায়। এতে জুলাই যোদ্ধা ও সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী নয়ন আহত হয়েছেন।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি বলেন, শিক্ষার্থীদের রাজনীতি করা একটি গণতান্ত্রিক অধিকার। যারা গোপন রাজনীতির মাধ্যমে বিভাজন সৃষ্টি করতে চায়, তারা নিজেদের স্বার্থই চিন্তা করে।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক ওয়াহিদুল ইসলাম জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং বড় কিছু ঘটেনি। একই সঙ্গে মহসিন কলেজে ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক কমিটি নেই বলেও তিনি দাবি করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

25 November 2026

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মহসিন কলেজে ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

হালনাগাদ সময় : ১০:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬