মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৩০ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সাভারে শ্রমিকদের কর্মবিরতিতে কাটল সকাল, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি

  • হালনাগাদ সময় : ০৬:১৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলে ফের কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল থেকেই অন্তত ১০টি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় কাজ শুরু হলেও ১০টি কারখানার শ্রমিকরা কাজের যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। এ ছাড়া শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী হা-মীম, এনভয়, নিট এশিয়াসহ অন্তত ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে সকাল ১০টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও বড় ধরনের সংঘাতের খবর পাওয়া যায়নি।

গতকাল অনুষ্ঠিত মজুরি বোর্ডের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় শিল্পাঞ্চলে ফের উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সুযোগে তৃতীয় কোনো পক্ষ যাতে শ্রমিকদের বিভ্রান্ত করে সংঘাত তৈরি করতে না পারে, সেজন্য অতিরিক্ত জনবল মোতায়েন রাখা হয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের একটি অংশ মজুরি বোর্ডের আইনগত প্রক্রিয়া না বুঝে অপপ্রচারে বিভ্রান্ত হচ্ছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং কারখানাগুলোর ওপর নজরদারি জোরদার করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

24 November 2026

১৪ বছরেও পুনর্বাসন হয়নি তাজরীন ফ্যাশনসের আহত শ্রমিকদের

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাভারে শ্রমিকদের কর্মবিরতিতে কাটল সকাল, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি

হালনাগাদ সময় : ০৬:১৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬