যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বায়োগ্যাস প্রযুক্তির প্রসার এবং তরুণ উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। মঙ্গলবার রাজশাহীর পবা উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিরা জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জৈব সার উৎপাদন করতে পারবেন। এছাড়া যুব ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও খামার সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)’ প্রকল্পের আওতায় ১০ জন উদ্যোক্তার মাঝে ঋণের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























