নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরের অধীনে স্থানান্তরের প্রক্রিয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, এই স্থানান্তর প্রক্রিয়ার ফলে তাদের শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ ক্যারিয়ারের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। দাবি আদায় না হলে ২৪ ঘণ্টা পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। প্রায় আধঘণ্টা মহাসড়ক অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয়।
পরবর্তীতে স্থানীয় সংসদ খায়রুল কবির খোকন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।


























