মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০২ পূর্বাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

  • হালনাগাদ সময় : ০৯:৪৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলায় বিশেষ নিরাপত্তার জন্য দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা বিধান এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করার জন্য গোপালগঞ্জসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে মোট ১০১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথভাবে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং জনবহুল এলাকায় নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মূল্যায়ন ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের বিশেষ মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন ক্যামেরা, বডি-ওর্ন ক্যামেরা এবং লাইভ ফিড প্রযুক্তির মাধ্যমে সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই বাহিনী সর্বদা পেশাদারিত্ব, সর্বোচ্চ শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সাধারণ মানুষের জানমালের সুরক্ষা এবং স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে বিজিবি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গ্রামীণ ব্যাংক কেন হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠছে?

24 November 2026

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি নাগরিকের দেশে ফেরা আজ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

হালনাগাদ সময় : ০৯:৪৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬