মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৯ অপরাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

অতীতের ভুলের জবাবদিহি ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয়: নাসিরুদ্দিন পাটোয়ারী

  • হালনাগাদ সময় : ০৩:৩৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

জাতীয় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে হলে অতীতের রাজনৈতিক ভুলের জন্য বিএনপিকে জবাবদিহি করতে হবে এবং জুলাই গণভোটের রায় বাস্তবায়নে স্পষ্ট অঙ্গীকার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, সংলাপের নামে জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে এনসিপি ও এর সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত।

সমাবেশে বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, রাজপথে যারা বিগত দিনে হামলা-মামলা ও অত্যাচার চালিয়েছে, তাদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তরুণ সমাজ এখনো রাজপথে রয়েছে এবং জুলাই বিপ্লবের বীর শহীদদের আত্মত্যাগ কোনো সংলাপের টেবিলে মুছে যেতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অতীতের রাজনৈতিক ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই দেশের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হতে হবে। গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়সহ সমাবেশ থেকে চার দফা দাবি পুনর্ব্যক্ত করা হয় এবং দাবি আদায় না হলে ভারতীয় পণ্য বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

25 November 2026

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অতীতের ভুলের জবাবদিহি ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয়: নাসিরুদ্দিন পাটোয়ারী

হালনাগাদ সময় : ০৩:৩৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬