মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২৬ অপরাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মাঠে পাকা আমন ধান ও জলাবদ্ধতা: দুশ্চিন্তায় জামালপুরের কৃষকেরা

  • হালনাগাদ সময় : ১২:৪৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

জামালপুরের ফসলের মাঠগুলোতে পাকা আমন ধান সোনালী রঙ ধারণ করেছে, কোথাও বা কাটা ধান পড়ে আছে জমিতে। কিন্তু টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হিমেল হাওয়ার কারণে সোনালী ফসল ঘরে তোলার কোনো সুযোগ মিলছে না। গত তিন দিন ধরে সূর্যের দেখা না মেলায় ফসলের জমিতে বৃষ্টির পানি জমে গেছে। ফলে ভেজা ধান শুকানো সম্ভব হচ্ছে না, আর জমিতে পানি থাকায় নতুন করে ধান কাটতেও মারাত্মক বিপাকে পড়েছেন কৃষকরা।

এমন প্রতিকূল পরিস্থিতিতে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করে গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন জামাল জেলার কৃষিজীবীরা।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত কয়েকদিন ধরে জামালপুরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঠান্ডা বাতাস অব্যাহত রয়েছে। এতে পাকা ধান কাটার পাশাপাশি কেটে রাখা ধান শুকিয়ে ঘরে তোলার কাজ ব্যাহত হচ্ছে। অনেক স্থানে পাকা ধান বৃষ্টির পানির ভারে মাটিতে লুটিয়ে পড়েছে, আবার কোথাও কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সময়মতো ফসল ঘরে তুলতে না পারলে শুধু আমনের ক্ষতিই নয়, বরং আগাম সরিষা চাষও পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

জেলার ইসলামপুর ও মেলান্দহ উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের ফসলের মাঠে এমন করুণ দৃশ্য দেখা গেছে। মেলান্দহের ঘোষেরপাড়া, ঝাউগড়া, শ্যামপুর, মাহমুদপুর ও নাংলা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ইসলামপুর সদর ও কুলকান্দির কৃষকেরাও একই ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, আমন ধান চাষে জমি প্রস্তুত থেকে শুরু করে বীজ, সার ও শ্রমিকের পেছনে তাদের অনেক মূলধন বিনিয়োগ হয়েছে। এখন ভরা মৌসুমে বৃষ্টি নামায় ফসলরক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মেলান্দহের কৃষক বারী মন্ডল ও সবুজ শেখসহ অনেকেই আশঙ্কা প্রকাশ করে জানান, দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে তাদের বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়তে হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সেঞ্চুরিয়নে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামছে বাংলাদেশ

23 November 2026

টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় স্থান হারাল নিউজিল্যান্ড, বাংলাদেশ দশে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মাঠে পাকা আমন ধান ও জলাবদ্ধতা: দুশ্চিন্তায় জামালপুরের কৃষকেরা

হালনাগাদ সময় : ১২:৪৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬