মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২৫ অপরাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ময়মনসিংহে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত চালক

  • হালনাগাদ সময় : ০৫:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে মো. ইউনুস (৪৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ট্রাকের হেলপার ও শ্রমিকসহ আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) ভোরে গৌরীপুর-কলতাপাড়া আঞ্চলিক সড়কের গুজিখা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত চালক পঞ্চগড় সদর উপজেলার আব্দুর রউফের ছেলে।

জানা গেছে, গত শনিবার পঞ্চগড় জেলা থেকে বালু নিয়ে গৌরীপুরে এসেছিলেন ট্রাকচালক মো. ইউনুস। বালু খালাস করার পর ট্রাক নিয়ে রোববার ভোরে তিনি পুনরায় পঞ্চগড়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন।

পথিমধ্যে গৌরীপুর-কলতাপাড়া সড়কের গুজিখা এলাকায় বিসমিল্লাহ ব্রিকসের সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় চালক ইউসুফ, হেলপার আরিফসহ আরও দুজন শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক ইউসুফকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে গৌরীপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করেছে। নিহত চালকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সেঞ্চুরিয়নে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামছে বাংলাদেশ

23 November 2026

টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় স্থান হারাল নিউজিল্যান্ড, বাংলাদেশ দশে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ময়মনসিংহে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত চালক

হালনাগাদ সময় : ০৫:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬