মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪১ অপরাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ফগলাইট কি অবৈধ? আইনের ফাঁকে মামলা ও ‘রেকার বিলের’ ভোগান্তিতে বাইকাররা

  • হালনাগাদ সময় : ০২:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শীতের ভোর কিংবা ঘন কুয়াশাচ্ছন্ন মহাসড়কে সামনের কয়েক গজ দূরের রাস্তাও অস্পষ্ট থাকে। তখন মোটরসাইকেলের কোম্পানি-প্রদত্ত হেডলাইট কার্যত অকেজো হয়ে পড়ে। জীবন বাঁচাতে বাধ্য হয়েই চালকেরা বাইকে অতিরিক্ত ‘ফগলাইট’ সংযোজন করেন। এর বাইরে রয়েছে আরেক বিড়ম্বনা; মোটরসাইকেলচালকদের মতে অনেক রাস্তায় সড়ক বাতির আলো অপর্যাপ্ত এবং কিছু বাইকের হেডলাইটের আলো এতটাই কম যে সন্ধ্যা নামলে খানাখন্দ দেখা যায় না। আবার কোম্পানিগুলো এমনভাবে তৈরি করেছে (বিল্ট-ইন) যে চাইলেও লাইট বদলে ফেলার সুযোগ নেই। কিন্তু ফগলাইট লাগিয়ে রাস্তায় নামলেই তাদের পড়তে হচ্ছে ভিন্ন এক বিপদে। ট্রাফিক পুলিশের মামলা কিংবা ‘রেকার বিলের’ নামে অনৈতিক লেনদেনের শিকার হচ্ছেন তারা।

সম্প্রতি পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পায়রা সেতু পার হওয়ার পর এমনই অভিজ্ঞতার মুখোমুখি হন ঢাকার একটি বেসরকারি সংস্থার কর্মী। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, কুয়াশা ও অন্ধকার সড়কে নিরাপত্তার স্বার্থে তিনি বাইকে ফগলাইট ব্যবহার করছিলেন। চেকপোস্টে পুলিশ তাকে থামিয়ে ফগলাইটের কারণে মামলার ভয় দেখায়। পরে ‘রেকার বিল’ বাবদ ৫০০ টাকা নিয়ে বিষয়টি রফাদফা করা হয়। ভুক্তভোগী ওই চালক বলেন, ‘পুলিশ বলে, রেকার বিলের নামে কনসিডার করছি, জরিমানার স্লিপ লাগবে না। এরপর ছোট একটি খাতায় নাম লিখে রেখে ৫০০ টাকা নিয়ে ছেড়ে দেয়।’ এর আগে ফরিদপুরের ভাঙ্গার আগেও একই কারণে তাকে ঠিক একইভাবে ৫০০ টাকা গুনতে হয়েছিল।

ভুক্তভোগী চালক ও পরিবহন-সংশ্লিষ্টরা বলছেন, দেশের মহাসড়কগুলোতে পর্যাপ্ত সড়কবাতির ব্যবস্থা নেই। অন্যদিকে নিরাপত্তার স্বার্থে ফগলাইট লাগালে আইনের অস্পষ্টতা দেখিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। অথচ সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ভেতরেই সংসদে আইন সংশোধন না করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে ফগলাইটের কারিগরি মানদণ্ড নির্ধারণ ও বৈধতা দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের পরিবহন খাত বৈজ্ঞানিক পদ্ধতির বদলে আমলাতান্ত্রিক পন্থায় চলছে।’ তিনি মনে করেন, ‘সড়কে কোন মানের আলো থাকবে এবং ছোট ও বড় যানবাহনের লাইটিংয়ের ক্ষমতা কেমন হবে, তা কারিগরি বিশেষজ্ঞদের দিয়ে বৈজ্ঞানিক উপায়ে নির্ধারণ করতে হবে।’ মোজাম্মেল বলেন, ‘আধুনিক লেজার বা তীব্র আলো অন্য চালকের চোখে পড়ে সড়কের গর্ত আড়াল করে দিচ্ছে। এতে মুখোমুখি দুর্ঘটনা বাড়ছে। এসব ঝুঁকির কারণে দিনের তুলনায় রাতে দুর্ঘটনা অনেক বেশি ঘটছে।’ রসিদ ছাড়া ‘রেকার বিলের’ নামে অর্থ আদায় ও হয়রানি বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘জরিমানা বা প্রসিকিউশনের সব লেনদেন পুরোপুরি ডিজিটাল হওয়া উচিত। এর মধ্য দিয়ে মাঠপর্যায়ে পুলিশের অনিয়ম ও দুর্নীতি যেমন বন্ধ হবে, তেমনি সড়কের নিরাপত্তাতেও গতিশীলতা আসবে।’

কেন ফগলাইট অপরিহার্য

দেশের অধিকাংশ জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে পর্যাপ্ত সড়কবাতির ব্যবস্থা নেই। রাতের বেলায় বিপরীত দিক থেকে আসা বড় বাস-ট্রাকের উচ্চ ক্ষমতাসম্পন্ন একাধিক হেডলাইটের তীব্র আলোয় মোটরসাইকেল ও ছোট যানের চালকদের চোখ ঝলসে যায়। পাশাপাশি শীতকালে ঘন কুয়াশায় তিন-চার গজ দূরের বস্তুও স্পষ্ট দেখা যায় না। মোটরসাইকেল শোরুমের প্রতিনিধি ও গ্যারেজ মেকানিকদের মতে, বর্তমানে বাজারে থাকা বাইকগুলোর কোম্পানি-প্রদত্ত হ্যালোজেন বা এলইডি হেডলাইট শহরের আলোকিত রাস্তার উপযোগী। তবে অন্ধকার মহাসড়ক ও ঘন কুয়াশা ভেদ করার জন্য এগুলো মোটেও পর্যাপ্ত নয়। এ ছাড়া চার চাকার গাড়িতে ফগলাইট বসানোর জন্য আলাদা জায়গা থাকলেও মোটরসাইকেলে তা থাকে না। ফলে চালকেরা বাইকের বাম্পার (লেগ গার্ড/ ক্র্যাশ গার্ড) বা শক্ত কাঠামোতে (ফ্রন্ট সাসপেনশন) ৮০০ থেকে চার হাজার ৫০০ টাকা দামের বিভিন্ন মডেলের ফগলাইট বা অক্সিলারি লাইট লাগাতে বাধ্য হন।

নাম প্রকাশ না করার শর্তে বাংলামোটরের এক গ্যারেজ মেকানিক বলেন, ‘শীত মৌসুম এলেই দূরপাল্লার রাইডার, রাইড শেয়ারার ও ডেলিভারি কর্মীদের মধ্যে ফগলাইট লাগানোর চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। তবে কোনো নির্দেশনা না থাকায় ক্রেতারা যেমন চান, আমরা সেভাবেই লাইট বসিয়ে দিই।’ কারিগরি দিক থেকে প্রকৃত ফগলাইট হলুদ বা অ্যাম্বার আলোর হয় এবং বাম্পারের নিচে বসিয়ে নিচের দিকে রাস্তার ওপর ফোকাস করা থাকে। এটি কুয়াশা ভেদ করে চালককে রাস্তা দেখতে সাহায্য করে এবং বিপরীত দিকের চালকের চোখে লাগে না। কিন্তু সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় অনেক চালক হেডলাইটের ওপরে বা ভুল অ্যাঙ্গেলে তীব্র সাদা এলইডি বা প্রজেক্টর লাইট বসাচ্ছেন। এগুলো বিপরীত দিকের যানবাহনের চালকদের চোখে ধাঁধা লাগিয়ে উল্টো দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

এ বিষয়ে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘মামলা দেওয়ার আগে একজন চালক বা পথচারীর যে সুযোগ-সুবিধা প্রাপ্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে তা নিশ্চিত করতে হবে। সেই সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরও যদি কোনো চালক আইন লঙ্ঘন করেন, তখন মামলা দেওয়া যেতে পারে। ন্যায্য অধিকার নিশ্চিত না করে ঢালাওভাবে মামলা দেওয়া সমর্থনযোগ্য নয়।’ ফগলাইটের কারিগরি মানদণ্ড নির্ধারণের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে বিআরটিএর একটি স্বচ্ছ ধারণা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে। ফগলাইটের কারিগরি দিকগুলো নিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা বুয়েটের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিআরটিএ মানদণ্ড ঠিক করতে পারে।’ এ ছাড়া ‘রেকার বিলের’ নামে অর্থ আদায়ের অভিযোগ প্রসঙ্গে সাইদুর রহমান বলেন, ‘রেকার এখন একটি বাণিজ্যে পরিণত হয়েছে। এটি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অনেক আগে থেকেই চলছে।’

আইনের জটিলতা ও পুরোনো প্রজ্ঞাপন

ফগলাইট ব্যবহার বৈধ নাকি অবৈধ, তা নিয়ে আইন প্রয়োগকারী সংস্থা ও চালকদের মধ্যে বড় ধরনের অস্পষ্টতা রয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সপ্তম অধ্যায়ের ৪০(৩) ধারায় বলা হয়েছে, বিআরটিএ কর্তৃক নির্ধারিত কারিগরি বিনির্দেশের ব্যত্যয় ঘটিয়ে মোটরযানের সংকেত প্রদানের লাইট ও রিফ্লেক্টর বা সমজাতীয় কোনো কিছু পরিবর্তন করা যাবে না। এই বিধান লঙ্ঘন করলে আইনের ৮৪ ধারা অনুযায়ী সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ তিন লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া আইনের ৪৯(১) ধারার দ্বিতীয় অংশের (জ) উপধারায় রাতে বিপরীত দিকের চালকের বিঘ্ন ঘটায় এমন ‘হাইবিম’ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এর দণ্ড ৯২(২) ধারা অনুযায়ী অনধিক পাঁচ হাজার টাকা জরিমানা। চালকরা বলছেন, মাঠপর্যায়ের পুলিশ মূলত এই ধারাগুলোর ভয় দেখিয়েই মামলা বা অনৈতিক অর্থ আদায় করছে।

অথচ এর আগে ২০১৭ সালের ৭ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। ওই প্রজ্ঞাপনে স্পষ্ট নির্দেশনা ছিল যে, ফগলাইটের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। পুরোনো সেই নির্দেশনায় শিথিলতা থাকলেও ২০১৮ সালের নতুন আইন কার্যকর হওয়ার পর সুনির্দিষ্ট কারিগরি নীতিমালার অভাবে হাইওয়ে, জেলা ও মহানগর পুলিশ ফগলাইটকে ‘অবৈধ সংযোজন’ হিসেবে গণ্য করে ব্যবস্থা নিচ্ছে। মোটরসাইকেলে অতিরিক্ত লাইট ব্যবহারের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার ডেইলি স্টারকে বলেন, ‘যানবাহনের মূল কাঠামো বা কমপ্লিট বিল্ড ইউনিট থেকে কোনো কিছু পরিবর্তন করতে হলে স্বাভাবিকভাবেই বিআরটিএর অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া এ ধরনের পরিবর্তন করা সংগত নয়।’ রসিদ ছাড়া ‘রেকার বিলের’ নামে অর্থ আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক অভিযোগই অনেকে করতে পারে। কার সঙ্গে কোথায় কী করা হলো, সব আমাদের পর্যন্ত আসে না। তবে কারও সঙ্গে যদি এ ধরনের কিছু হয়ে থাকে, তারা আমাদের কাছে অভিযোগ করলে আমরা অবশ্যই বিষয়টি খতিয়ে দেখব।’

সমাধান আটকে নীতিমালায়

সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ ও পরিবহন-সংশ্লিষ্টদের মতে, ঢালাওভাবে ফগলাইট নিষিদ্ধ করা বা মামলা দেওয়া কোনো সমাধান নয়। বরং প্রকৃত ফগলাইট ও ক্ষতিকর উচ্চ ক্ষমতার এলইডি লাইটের পার্থক্য আইনে স্পষ্ট করা জরুরি। আইন বিশ্লেষণে দেখা যায়, ফগলাইটকে নিয়ন্ত্রিত ও বৈধ করতে সংসদে গিয়ে আইন সংশোধন করার মতো দীর্ঘ প্রক্রিয়ার প্রয়োজন নেই। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ভেতরেই তিনটি সহজ পথ খোলা আছে। আইনের ৪০(৪) ধারা অনুযায়ী, বিআরটিএর অনুমোদন সাপেক্ষে নিবন্ধিত মোটরযানে কারিগরি, অভ্যন্তরীণ বা বাহ্যিক সংযোজন করার বৈধ সুযোগ রয়েছে।

পাশাপাশি ৪৯(২) ধারা অনুযায়ী, সরকারের পূর্বানুমোদনক্রমে বিআরটিএ সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা মোটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলি সংশোধন করতে পারে। এ ছাড়া ১২৪(১) ধারায় জনস্বার্থে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সরকার যেকোনো সময় আদেশ প্রদান বা নীতিমালা প্রণয়ন করার ক্ষমতা রাখে। বিশেষজ্ঞরা বলছেন, বিআরটিএ যদি একটি পরিপত্র বা কারিগরি নির্দেশিকার মাধ্যমে ফগলাইটের সর্বোচ্চ ওয়াট, লুমেন, আলোর রঙ এবং বসানোর অবস্থান ও অ্যাঙ্গেল নির্ধারণ করে দেয়, তবে বৈধ ফগলাইট ও অবৈধ উচ্চ ক্ষমতার এলইডির পার্থক্য স্পষ্ট হয়ে যাবে। এতে একদিকে যেমন অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন মহাসড়কে চালকদের নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে রাস্তায় মামলার ভয় দেখিয়ে ‘রেকার বিলের’ নামে চাঁদাবাজিও বন্ধ হবে।

আইনের ৪০(৪) ও ১২৪(১) ধারা ব্যবহার করে সংস্থাটি ফগলাইটের কোনো কারিগরি মানদণ্ড বা নীতিমালা তৈরির উদ্যোগ নেবে কি না, সে বিষয়ে জানতে বিআরটিএর রোড সেফটি শাখায় যোগাযোগ করা হয়। তারা ইঞ্জিনিয়ারিং ও এনফোর্সমেন্ট শাখায় যোগাযোগের পরামর্শ দেন। সে অনুযায়ী এনফোর্সমেন্ট শাখার চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ারিং শাখার পরিচালক, বিআরটিএর পরিচালককে ফোন করা হলেও তারা রিসিভ করেননি। পরে প্রশাসনিক কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফগলাইট কি অবৈধ? আইনের ফাঁকে মামলা ও ‘রেকার বিলের’ ভোগান্তিতে বাইকাররা

22 November 2026

পোশাক খাতে অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি রয়েছে: মাহদী আমিন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফগলাইট কি অবৈধ? আইনের ফাঁকে মামলা ও ‘রেকার বিলের’ ভোগান্তিতে বাইকাররা

হালনাগাদ সময় : ০২:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬