মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪১ অপরাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ছক্কায় রুদ্ধশ্বাস জয়, এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে বাংলাদেশ

  • হালনাগাদ সময় : ০২:১৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

একটু এদিক-ওদিক হলেই বিদায়। শেষ উইকেটটি পড়ে গেলেই প্রায় শেষ হয়ে যেত সেমিফাইনালের স্বপ্ন! এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে শুধু ম্যাচই জেতাননি, নিশ্চিত করেছেন এশিয়া কাপ রাইজিং স্টার্সের শেষ চারের টিকিটও। দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে এমনই এক শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল!

শেষ মুহূর্তে স্নায়ুর পরীক্ষা আর উত্তেজনার পারদ চড়িয়ে জয় ছিনিয়ে আনল বাংলাদেশ। জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র কয়েক রান, হাতে ছিল কেবল একটি উইকেট। কিন্তু সেই সহজ সমীকরণই বাংলাদেশের জন্য হয়ে উঠেছিল কঠিন এক পরীক্ষা। একের পর এক উইকেট হারিয়ে যখন ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল, তখনই ব্যাট হাতে দলের নায়ক হয়ে উঠলেন ইকবাল হোসেন ইমন। তার ব্যাট থেকে আসা শেষ বলের ছক্কায় আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল।

শনিবার রাতে দোহায় অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ৪৫ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান ‘এ’ দল। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৪৫.৫ ওভারে ১৭৬ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাচের শেষ দৃশ্যটাই যেন পুরো লড়াইয়ের প্রতিচ্ছবি। ৪৫তম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৬৬ রান, হাতে মাত্র এক উইকেট। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। ক্রিজে থাকা ইকবাল হোসেন ইমন প্রথম তিন বলে কোনো রান নিতে পারেননি। চতুর্থ বলে চার মেরে আশার আলো জ্বালান। পঞ্চম বলেও কোনো রান আসেনি। ফলে শেষ বলে জয়ের জন্য প্রয়োজন দাঁড়ায় ৫ রান। চরম চাপের মুখে ফারমানউল্লাহ সাফির বল সীমানার বাইরে পাঠিয়ে ছক্কা হাঁকান ইমন। তাতেই নিশ্চিত হয় দলের অবিশ্বাস্য এক জয়। মাত্র সাত বলে অপরাজিত ১১ রান করে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।

এর আগে ম্যাচের শুরুতে বাংলাদেশের বোলাররাই তৈরি করে দিয়েছিলেন জয়ের ভিত। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ দল শুরু থেকেই আফগান ব্যাটারদের চাপে রাখে। দুই ওপেনার হাসান ইসাখিল ও ইমরান মীরকে দ্রুত ফিরিয়ে দেন রিপন মণ্ডল। এরপর তৃতীয় উইকেটে ৩০ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আফগানিস্তান। কিন্তু ৬৬ রানে আব্দুল রসুলকে ফিরিয়ে সেই প্রতিরোধ ভেঙে দেন ইকবাল হোসেন ইমন।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন ইকরাম আলিখিল। ৯৪ বলের ইনিংসে দুটি চার মারলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি। বাহির শাহ করেন ১৫ রান। দলের অন্য ব্যাটারদের কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিপন মণ্ডল। ৮ ওভারে ৩৯ রান দিয়ে তিনি নেন তিনটি উইকেট। এছাড়া অধিনায়ক সাইফ হাসান ১৭ রান খরচ করে দুটি উইকেট তুলে নিয়ে আফগানদের ইনিংসের ভিত আরও দুর্বল করে দেন। মোহাম্মদ রুবেল ২১ রানে দুটি এবং ইকবাল হোসেন ইমন ৩২ রানে দুটি উইকেট শিকার করেন। ফলে ১৭৪ রানেই থামে আফগানিস্তানের ইনিংস।

১৭৫ রানের লক্ষ্য বাংলাদেশের জন্য খুব বড় হওয়ার কথা ছিল না। কিন্তু রান তাড়ার শুরুতেই অধিনায়ক সাইফ হাসানকে হারিয়ে চাপে পড়ে দল। তিন বল খেলে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী চৌধুরী দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফগলাইট কি অবৈধ? আইনের ফাঁকে মামলা ও ‘রেকার বিলের’ ভোগান্তিতে বাইকাররা

22 November 2026

পোশাক খাতে অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি রয়েছে: মাহদী আমিন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ছক্কায় রুদ্ধশ্বাস জয়, এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে বাংলাদেশ

হালনাগাদ সময় : ০২:১৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬