মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২৯ অপরাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯১তম বৈঠক শুরু

  • হালনাগাদ সময় : ০২:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক শুরু হয়েছে। দুই দিনের এই বৈঠকে উভয় দেশের প্রতিনিধি দল গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত পরস্পরের সঙ্গে বিনিময় করছে।

রোববার (২২ নভেম্বর) রাজধানী ঢাকার একটি হোটেলে এই দ্বি-পাক্ষিক বৈঠকের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের বৈঠকে মূল আলোচ্য বিষয় হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন ও তার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা।

উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর ঐতিহাসিক ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। চুক্তি সমাপ্তির ঠিক প্রাক্কালে অনুষ্ঠিত এবারের বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে চুক্তির নবায়ন বা এর মেয়াদ বৃদ্ধির বিষয়টি যৌথ কমিটির আনুষ্ঠানিক এখতিয়ারের বাইরে রয়েছে।

চলমান এই বৈঠকে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে, ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফগলাইট কি অবৈধ? আইনের ফাঁকে মামলা ও ‘রেকার বিলের’ ভোগান্তিতে বাইকাররা

22 November 2026

পোশাক খাতে অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি রয়েছে: মাহদী আমিন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯১তম বৈঠক শুরু

হালনাগাদ সময় : ০২:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬