মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৩৬ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

এএফএ-এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন লিওনেল মেসি

  • হালনাগাদ সময় : ০১:২৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকাণ্ড ও বাণিজ্যিক স্বার্থের অপব্যবহার নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। শোনা যাচ্ছে, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আইনি পথে হাঁটছেন এই তারকা ফুটবলার।

আর্জেন্টিনার গণমাধ্যম এ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, মেসির অনুমতি ছাড়াই তার ছবি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ উঠেছে এএফএ-এর বিরুদ্ধে। বিশেষ করে একটি স্থানীয় প্রতিষ্ঠানের প্রচারণায় মেসির ছবি ব্যবহার নিয়ে এই বিরোধের সূত্রপাত।

এছাড়াও এএফএ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ নিয়ে মেসির ঘনিষ্ঠ মহলে ক্ষোভ রয়েছে। গত অক্টোবরে মেসির বিদায়ী ম্যাচের আয়োজন নিয়েও আয়োজকদের অব্যবস্থাপনায় অসন্তুষ্ট ছিলেন তিনি।

মেসির আইনজীবীরা এখন এএফএ-কে আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। এর মাধ্যমে মেসির ছবি ব্যবহার করে এএফএ-এর বাণিজ্যিক মুনাফা অর্জন বন্ধ করার দাবি জানানো হবে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
20 November 2026

ডিএমপির বিশেষ অভিযান: একদিনে গ্রেপ্তার ৪৭৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এএফএ-এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন লিওনেল মেসি

হালনাগাদ সময় : ০১:২৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬