মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৪ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের সমীকরণ কতটা কঠিন?

  • হালনাগাদ সময় : ১১:৫২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটের পরাজয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। বর্তমানে পঞ্চম স্থানে থাকা বাংলাদেশের জন্য ফাইনালের পথ এখন বেশ বন্ধুর।

পয়েন্ট তালিকায় ৯ ম্যাচে ৩ জয় ও ৪ পরাজয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ৪৪ (৪০.৭৪ শতাংশ)। ষষ্ঠ স্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে ব্যবধান মাত্র ২.২০ শতাংশ। ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশকে পরবর্তী তিনটি টেস্টে জয়ের কোনো বিকল্প নেই।

বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৭৫ শতাংশ), দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড (৭২.২২ শতাংশ), তৃতীয় অস্ট্রেলিয়া (৬৯.২৩ শতাংশ) এবং চতুর্থ স্থানে ভারত (৫১.৫২ শতাংশ)। বাংলাদেশের সামনে এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ।

বিশ্লেষকদের মতে, শুধু নিজেদের ম্যাচগুলোতে জয় পেলেই হবে না, শীর্ষ দলগুলোর পয়েন্ট হারানোর দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। প্রথম ইনিংসে ৪০০ রান করার পরও ম্যাচ জিততে না পারার ব্যর্থতা কাটিয়ে ধারাবাহিকতা বজায় রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের জন্য বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের ডাক দিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

20 November 2026

পরিস্থিতি বিবেচনায় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের রুট সংক্ষিপ্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের সমীকরণ কতটা কঠিন?

হালনাগাদ সময় : ১১:৫২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬