মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১৯ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

একাধিক মামলার পরোয়ানায় সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ১০:৪১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ঋণখেলাপি ও চেক প্রত্যাখ্যানসহ একাধিক মামলার পরোয়ানায় চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সাদ-মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের আগ্রাবাদ এলাকা থেকে পাঁচলাইশ থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, মহসিনের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ৭ থেকে ৮টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

টেক্সটাইল ও পোশাক খাতে নব্বইয়ের দশকে ব্যবসা শুরু করে বড় শিল্পগোষ্ঠী হয়ে ওঠা সাদ-মুসা গ্রুপ সাম্প্রতিক বছরগুলোতে বিপুল অঙ্কের ঋণখেলাপির দায়ে জড়িয়ে পড়ে। ন্যাশনাল ব্যাংকের প্রায় ৫৬ কোটি টাকার চেক প্রত্যাখ্যানের মামলায় আদালত তাকে কারাদণ্ড দিয়েছিলেন। এ ছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার কোটি টাকার ঋণখেলাপির দায়ে ইতিপূর্বে তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের জন্য বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের ডাক দিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

20 November 2026

পরিস্থিতি বিবেচনায় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের রুট সংক্ষিপ্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

একাধিক মামলার পরোয়ানায় সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার

হালনাগাদ সময় : ১০:৪১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬