মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৪ পূর্বাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ যুক্তরাজ্যের

  • হালনাগাদ সময় : ০৩:৩৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রোহিঙ্গাদের ওপর গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। একই সঙ্গে এ রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বানের উদ্যোগ নিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায়ের পর দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এসব পদক্ষেপের কথা জানান।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালত আজ একটি ঐতিহাসিক রায় দিয়েছেন। আদালতের এ রায়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায় প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, যুক্তরাজ্য আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক আইনভিত্তিক ব্যবস্থার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে মিয়ানমারের সামরিক শাসনামলে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ভয়াবহ নির্যাতনের নিন্দা জানাচ্ছে।

এড মিলিব্যান্ড বলেন, এসব অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাজ্য দৃঢ়প্রতিজ্ঞ। বিদ্যমান নিষেধাজ্ঞার পাশাপাশি মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আইসিজের রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের অপরাধ করে কেউ যাতে দায়মুক্তি না পায়, সে বিষয়ে আদালতের রায়ের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে হবে। রোহিঙ্গারা বছরের পর বছর ধরে সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছেন। মিয়ানমারকে অবশ্যই আদালতের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাজ্য লন্ডনে নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও তলব করছে। দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আগামী দিনগুলোতে আরও পদক্ষেপ ঘোষণা করা হবে। বিবৃতিতে তিনি রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মুশফিককে বাদ দেওয়ার প্রশ্নে কৌশলী শান্ত

19 November 2026

আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ যুক্তরাজ্যের

হালনাগাদ সময় : ০৩:৩৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬