মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২১ পূর্বাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, দুই নেতা নিহত

  • হালনাগাদ সময় : ০৬:১৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মোটরসাইকেল মিছিল উপজেলার বেন্দারচর গ্রামের বটতলা মোড়ে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এ সময় সোহেল মোল্লা গুরুতর আহত হন।

পরে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই ঘটনায় গুরুতর আহত শাহীন মোল্লাকেও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহীনেরও মৃত্যু হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী হামলা ও দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী এলাকায় সময় দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

18 November 2026

শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করল শিক্ষা মন্ত্রণালয়

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, দুই নেতা নিহত

হালনাগাদ সময় : ০৬:১৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬