বাংলার জলজ প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের নাম শাপলা। জাতীয় ফুল হওয়ার পাশাপাশি এটি গ্রামবাংলার ঐতিহ্য ও নান্দনিকতার এক অবিচ্ছেদ্য প্রতীক হয়ে আছে।
দীঘির স্বচ্ছ জলে ফুটে থাকা রক্তিম শাপলার শোভা যেন প্রকৃতির নিজস্ব ক্যানভাসে আঁকা এক শৈল্পিক চিত্র। সবুজ পাতার মাঝে মাথা উঁচু করে ফুটে থাকা শাপলা ভোরের শিশিরবিন্দুতে আরও সজীব হয়ে ওঠে। বাঙালির শৈশব ও স্মৃতির সঙ্গে মিশে থাকা এই ফুল গ্রামীণ জীবনের এক চিরন্তন অনুষঙ্গ।
বর্ষার মৌসুমে বিল-ঝিল ও জলাশয়ে শাপলার সমারোহ প্রকৃতিকে এক নতুন রূপ দেয়। রাজবাড়ীর বিভিন্ন জলাশয়ে ফুটে থাকা শাপলার দৃশ্য প্রকৃতিপ্রেমীদের বিমোহিত করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ফুলের ছবি ছড়িয়ে পড়লে নতুন প্রজন্মের কাছেও বাংলার প্রকৃতির এই অপার সৌন্দর্য নতুন করে ধরা দিচ্ছে। শাপলা শুধু একটি ফুল নয়, এটি আমাদের শেকড়ের সঙ্গে জড়িয়ে থাকা এক ভালোবাসার নাম, যা আজও বাংলার প্রকৃতিকে জীবন্ত ও প্রাণবন্ত করে রেখেছে।


























