মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০২ পূর্বাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

২৩ বছর বয়স থেকে আজও ন্যাড়া মাথা, বিশาล দাদলানির জীবনের অজানা অধ্যায়

  • হালনাগাদ সময় : ১১:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক বিশাল দাদলানির পরিচিতির অন্যতম প্রধান অংশ তাঁর ন্যাড়া মাথার লুক। তবে এই রূপের নেপথ্যে রয়েছে এক অজানা ও চমকপ্রদ গল্প। মাত্র ২৩ বছর বয়সে তিরুপতি মন্দিরে গিয়ে মাথার সব চুল কামিয়ে ফেলেছিলেন তিনি। এরপর আর কখনও চুল বড় না করার শপথ নেন। সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির ইউটিউব অনুষ্ঠান ‘ডাবল ডেট’-এ এসে নিজের জীবনের সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন এই সংগীতশিল্পী।

অনুষ্ঠানে নিজের অতীতের দিনগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে বিশাল জানান, একসময় তাঁর চুলে বেশ ভালো লম্বাভাব ছিল। কিন্তু ২৩ বছর বয়সে একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ তাঁর মনে হয়, তিরুপতিতে গিয়ে মাথা ন্যাড়া করা প্রয়োজন। তখন তিনি ধর্মের প্রতি গভীরভাবে অনুরাগী ছিলেন। সেই তাগিদ থেকেই তিরুপতি গিয়ে মাথার সব চুল কামিয়ে ফেলেন। এরপরই প্রতিজ্ঞা করেন, আর কখনও চুল বড় করবেন না।

কেন এমন কঠোর প্রতিজ্ঞা করেছিলেন? নেহা ধুপিয়ার এমন প্রশ্নের জবাবে বিশাল জানান, এর পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ তাঁর নিজেরও জানা নেই। নিজের এই সিদ্ধান্তকে তিনি মদ্যপান থেকে দূরে থাকার অভ্যাসের সঙ্গে তুলনা করেন।

বিশাল জানান, তাঁর সিন্ধি পরিবারে সামাজিকভাবে মদ্যপান একটি স্বাভাবিক বিষয় ছিল। পরিবারের অন্য সদস্যরা মদ্যপান করলেও ছোটবেলা থেকেই তাঁর মনে হয়েছিল, তিনি কখনও মদ স্পর্শ করবেন না। সেই সিদ্ধান্ত আজও তিনি অক্ষুণ্ণ রেখেছেন।

উল্লেখ্য, একসময় ধর্মের প্রতি গভীর বিশ্বাস থাকলেও বর্তমানে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেন বিশাল দাদলানি। জীবনের বিভিন্ন পর্যায়ে নানা ধর্ম ও দর্শন সম্পর্কে জানার পর তিনি নিজের এই বর্তমান অবস্থান তৈরি করেছেন। তবে ২৩ বছর বয়সে নেওয়া মাথা ন্যাড়া রাখার সেই সিদ্ধান্ত আজও কঠোরভাবে ধরে রেখেছেন এই জনপ্রিয় সংগীত পরিচালক।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব

16 November 2026

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

২৩ বছর বয়স থেকে আজও ন্যাড়া মাথা, বিশาล দাদলানির জীবনের অজানা অধ্যায়

হালনাগাদ সময় : ১১:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬