মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১৫ অপরাহ্ন | ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে নতুন আইনের উদ্যোগ: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৭:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, বিভ্রান্তিকর এবং আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে সরকার দ্রুত আইন প্রণয়ন করতে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে বগুড়া-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে সরকারের কাছে বিপুল সংখ্যক অভিযোগ আসছে। এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, ‘আমরা খুব শিগগিরই এ বিষয়ে একটি আইন প্রণয়ন করব এবং এই সংসদেই তা উত্থাপন করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এগুলো কীভাবে অপসারণ করা যায়, সে বিষয়েও আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছি।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু

16 November 2026

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে কনস্টেবলসহ দুজন আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে নতুন আইনের উদ্যোগ: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

হালনাগাদ সময় : ০৭:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬