মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৬ পূর্বাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

এফডিসিতে রাজনীতি নয়, জয়-হেলাল বিরোধ নিয়ে মুখ খুললেন ডিএ তায়েব

  • হালনাগাদ সময় : ০৭:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

চিত্রনায়ক জয় চৌধুরী ও হেলাল খানের মধ্যে এফডিসিতে ঘটে যাওয়া উত্তপ্ত বাক্যবিনিময় ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন অভিনেতা ডিএ তায়েব। তিনি একে নিছক ভুল বোঝাবুঝি আখ্যা দিয়ে এফডিসির মতো অরাজনৈতিক প্রতিষ্ঠানে রাজনীতির চর্চা না করার আহ্বান জানিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে এফডিসির সামনে আয়োজিত মানববন্ধনে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীর অনুপস্থিতি নিয়ে চিত্রনায়ক হেলাল খানের সাথে তার বাগবিতণ্ডা হয়। এ প্রসঙ্গে ডিএ তায়েব বলেন, জয় চৌধুরী একজন নির্বাচিত প্রতিনিধি এবং তার নিজস্ব সম্মান রয়েছে। বিষয়টি নিয়ে শিল্পী সমিতির নেতাদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

ডিএ তায়েব আরও বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। এখানে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিশৃঙ্খলা কাম্য নয়। তিনি অভিযোগ করেন, কিছু মহল অর্থের বিনিময়ে শিল্পীদের মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছে। উল্লেখ্য, ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে জয় চৌধুরী শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব

16 November 2026

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এফডিসিতে রাজনীতি নয়, জয়-হেলাল বিরোধ নিয়ে মুখ খুললেন ডিএ তায়েব

হালনাগাদ সময় : ০৭:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬