‘ভারতের সঙ্গে করা প্রতিটি চুক্তির সঙ্গেই প্রতারণা জড়িয়ে রয়েছে’—বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনারে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ আয়োজিত ওই সমাবেশে রিজভী বলেন, পানির ন্যায্য হিস্যার দাবিতে ৫৫ বছরেও কোনো আলোচনা ফলপ্রসূ হয়নি। এ প্রতিবাদকে আরও তীব্র করার আহ্বান জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, বাংলাদেশের মানুষকে পানির অভাবে মারার জন্য ভারত একটি পূর্ণাঙ্গ চক্রান্ত করছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। সীমান্তে হত্যা বন্ধসহ পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি।
























