মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০১ পূর্বাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গার্মেন্টস শিল্পের সংকট নিয়ে আলোচনার দাবি বিরোধীদলীয় নেতার

  • হালনাগাদ সময় : ১১:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ মুহূর্তে গার্মেন্টস শিল্পের সংকট নিয়ে আলোচনার নোটিশটি কার্যসূচি থেকে বাদ না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। তিনি বলেছেন, এটি কোনো দলীয় ইস্যু নয়, বরং দেশের জাতীয় শিল্প রক্ষার স্বার্থে এই আলোচনা অত্যন্ত জরুরি।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান। বিরোধীদলীয় নেতা বলেন, গার্মেন্টস শিল্পের সংকট নিরসনে বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিবুর রহমানের আনা নোটিশটি নিয়ে আলোচনার জন্য পূর্বনির্ধারিত সময় থাকলেও তা স্থগিত করা হয়েছে। তিনি মঙ্গলবারের কার্যতালিকায় বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য স্পিকারের প্রতি জোর অনুরোধ জানান।

ড. শফিকুর রহমান আরও বলেন, জাতীয় স্বার্থে বিরোধী দল হিসেবে তারা সরকারের পাশাপাশি নিজেদের দায়বদ্ধতা পালন করতে চান। শেষ কর্মদিবসে আলোচনার সুযোগ না পেলে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ আর থাকবে না।

জবাবে ডেপুটি স্পিকার জানান, কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিষয়টি পর্যালোচনার সুযোগ রয়েছে এবং পরবর্তী সিদ্ধান্তের বিষয়ে সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব

16 November 2026

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গার্মেন্টস শিল্পের সংকট নিয়ে আলোচনার দাবি বিরোধীদলীয় নেতার

হালনাগাদ সময় : ১১:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬