মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০২ পূর্বাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

অপরাধ দমনে শুধু আইন ও আদালত যথেষ্ট নয়: অ্যাটর্নি জেনারেল

  • হালনাগাদ সময় : ১১:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অপরাধ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ, ধর্মীয় ও পারিবারিক শিক্ষা এবং মূল্যবোধের চর্চাও জরুরি বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, শুধু আইন ও আদালতের মাধ্যমে সব ধরনের অপরাধ মোকাবিলা করা সম্ভব নয়।

রাজধানীর মিরপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলার শুনানি শেষে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে এ মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদন এবং জেল আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির রায় ঘোষণার জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল বলেন, সবচেয়ে বড় কথা হলো, সামাজিকভাবে যদি আমরা অপরাধ মোকাবিলা করতে না পারি, তাহলে আইন-আদালতের মাধ্যমে সব সময় সব অপরাধ মোকাবিলা করা সম্ভব নয়।

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি প্রসঙ্গে তিনি বলেন, মানুষ এমন শাস্তি দেখতে চায়, যেন একই ধরনের অপরাধ করতে অন্য কেউ উৎসাহিত না হয়। বিচারের অন্যতম লক্ষ্য হলো সমাজে একটি বার্তা তৈরি করা। তবে অপরাধ দমনের একমাত্র মাধ্যম বিচার নয়।

তিনি আরও বলেন, অপরাধ প্রতিরোধে ধর্মীয় শিক্ষা, পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ। আট বছরের একটি শিশুর প্রতি কেউ কুদৃষ্টি দিতে পারে, এমন বিষয় চিন্তার বাইরে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, মানুষের মধ্যে এ ধরনের নৃশংস প্রবণতা কেন তৈরি হচ্ছে, তা সমাজবিজ্ঞানীদের বিবেচনা করা প্রয়োজন।

নারী ও শিশু নির্যাতন মামলা থেকে উদ্ভূত ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির জন্য পল্লবীর শিশু হত্যা মামলার প্রেক্ষাপটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বে হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল। এ মামলার নিষ্পত্তির পর বেঞ্চটির প্রয়োজনীয়তা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রতিটি নাগরিকের দ্রুত বিচার পাওয়ার অধিকার রয়েছে।

তিনি বলেন, এ ধরনের স্পর্শকাতর মামলার দ্রুত বিচার এবং রায় কার্যকরের মাধ্যমে মানুষের মধ্যে আইনি ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। প্রধান বিচারপতির গঠন করা বিশেষ বেঞ্চে এ পর্যন্ত অত্যন্ত দ্রুত সময়ে ৩৫টি মামলার নিষ্পত্তি হয়েছে। এ ধরনের বেঞ্চ আরও দ্রুত মামলা নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।

ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের দায়িত্বের বিষয়েও কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, কোনো অপরাধের বিচার যখন উচ্চ আদালতে শুনানির জন্য আসে, তখন রাষ্ট্রপক্ষ আইনের সব উপাদান বিচার-বিশ্লেষণ করে। তাদের লক্ষ্য থাকে, প্রকৃত অপরাধী যেন দণ্ড পান এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন অন্যায়ের শিকার না হন।

সোহেল রানার বিষয়ে আদালতে রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমরা আদালতে তার ব্যাপারে সেভাবেই বক্তব্য দিয়েছি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব

16 November 2026

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অপরাধ দমনে শুধু আইন ও আদালত যথেষ্ট নয়: অ্যাটর্নি জেনারেল

হালনাগাদ সময় : ১১:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬