মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০২ পূর্বাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার দাবি মালিকপক্ষের

  • হালনাগাদ সময় : ১১:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের শীর্ষ দুই সংগঠন—বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

সোমবার প্রকাশিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি এই আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের প্রস্তাবনা দাখিলের দিন নির্ধারিত ছিল। ন্যূনতম মজুরির প্রস্তাব পেশের জন্য মালিকপক্ষ পুরোপুরি প্রস্তুতও ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হাওলাদার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বোর্ডের নির্ধারিত সভাটি স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানতে পেরেছে মালিকপক্ষ।

যত দ্রুত সম্ভব ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠন দুটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন ন্যূনতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। তাই দ্রুততম সময়ে নতুন মজুরি ঘোষণা করা হলে বর্ধিত হার পরিশোধের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সময় পাবেন সংশ্লিষ্ট মালিকেরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করছে মালিকপক্ষ। একই সঙ্গে ন্যূনতম মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।

এই যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিজিএমইএ সভাপতি মোহাম্মদ হাসান খান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব

16 November 2026

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার দাবি মালিকপক্ষের

হালনাগাদ সময় : ১১:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬