মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৬ পূর্বাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

১৫ বছরে আরাধ্যা: নাতনির জন্মদিনে আবেগঘন বার্তা অমিতাভ বচ্চনের

  • হালনাগাদ সময় : ০৭:৩৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বলিউডের বচ্চন পরিবারের জন্য আজ এক বিশেষ দিন। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের কন্যা আরাধ্যা বচ্চন ১৫ বছরে পদার্পণ করল। নাতনির এই বিশেষ দিনে ভালোবাসা ও আশীর্বাদ জানিয়ে বার্তা দিয়েছেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

১৬ নভেম্বর নিজের ব্যক্তিগত ব্লগে অমিতাভ নাতনিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘ঘরের নাতনির জন্মদিন সোনালি ও সৌভাগ্যপূর্ণ হোক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা।’ একই সঙ্গে ভক্তদের ভালোবাসা ও শুভকামনার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০১১ সালের ১৬ নভেম্বর জন্মগ্রহণ করে আরাধ্যা। ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া অভিষেক ও ঐশ্বরিয়ার একমাত্র সন্তান সে। দাদু অমিতাভ ও দিদা জয়া বচ্চনের কাছে আরাধ্যা অত্যন্ত আদরের।

বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবারে বেড়ে উঠলেও আরাধ্যাকে বরাবরই প্রচারের আলো থেকে দূরে রেখেছেন তার বাবা-মা। মেয়ের গোপনীয়তা রক্ষায় তারা অত্যন্ত সতর্ক। তবে মায়ের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় আরাধ্যার উপস্থিতি সবসময়ই ভক্তদের নজর কেড়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব

16 November 2026

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

১৫ বছরে আরাধ্যা: নাতনির জন্মদিনে আবেগঘন বার্তা অমিতাভ বচ্চনের

হালনাগাদ সময় : ০৭:৩৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬