মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৬ পূর্বাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মিস ইউনিভার্স মঞ্চে সামিরা খান মাহির ব্যস্ত দিনলিপি

  • হালনাগাদ সময় : ০২:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দৈনিক মাত্র দুই থেকে তিন ঘণ্টা ঘুম! ভোর ৪টায় ঘুম থেকে উঠেই শুরু হয় কর্মব্যস্ততা। সারাদিন রিহার্সাল, ফটোশুট, সাক্ষাৎকার ও নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছেন ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সব কাজ শেষ করে হোটেলে ফিরতে ফিরতে রাত ১২টা পেরিয়ে যায়, এরপর পরদিনের প্রস্তুতি নিতে নিতেই বেজে যায় রাত ১টা বা দেড়টা।

পুয়ের্তো রিকো থেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী ও মডেল জানান, প্রতিদিন ভোর ৪টায় ঘুম থেকে উঠে দেড় ঘণ্টার মেকআপ ও প্রস্তুতির পর সকাল সাড়ে ৫টায় প্রাতরাশ সারেন। এরপর সাড়ে ৬টার মধ্যেই বাসে করে প্রতিযোগিতার বিভিন্ন ভেন্যুতে ছুটতে হয় তাকে।

দিনভর স্টেজ রিহার্সাল, ফটোশুট, সাক্ষাৎকার ও স্পনসরদের কার্যক্রমে অংশ নেওয়ার পর রাতেও থাকে বিভিন্ন আয়োজন। এত কম বিশ্রামের পরও মাহি বেশ উদ্যমী। তিনি জানান, এমন অভিজ্ঞতা জীবনে বারবার আসে না, তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন তিনি।

আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পোশাক বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন মাহি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হওয়া এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানার অভিজ্ঞতাকে তিনি জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব

16 November 2026

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মিস ইউনিভার্স মঞ্চে সামিরা খান মাহির ব্যস্ত দিনলিপি

হালনাগাদ সময় : ০২:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬