মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২০ পূর্বাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জামিনে মুক্তি পেলেন ‘নন-পলাতক আ.লীগ নেতা’ কামাল উদ্দিন

  • হালনাগাদ সময় : ১১:২০:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে আলোচনায় আসা আইনজীবী মো. কামাল উদ্দিন জামিনে মুক্তি পেয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি নিজের রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার ঘোষণা দেন।

এর আগে শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় নিজ বাসায় তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। জামিন পাওয়ার পর কামাল উদ্দিন বলেন, কোনো মামলা না থাকায় জিডিমূলে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কামাল উদ্দিন জানান, শুক্রবার আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানককে নিয়ে বিরূপ মন্তব্য করার পর থেকে তিনি নিরাপত্তাঝুঁকিতে ছিলেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, নিরাপত্তার স্বার্থে তাকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছিল। উল্লেখ্য, কামাল উদ্দিন অতীতে চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিএসআর নীতিমালা ২০২৬: দায়িত্বশীল ব্যবসায় রাষ্ট্রীয় বাধ্যবাধকতার সীমাবদ্ধতা

14 November 2026

ডিজিটাল যুগেও ক্যাসেট-সিডিতে ফিরলেন জয় শাহরিয়ার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জামিনে মুক্তি পেলেন ‘নন-পলাতক আ.লীগ নেতা’ কামাল উদ্দিন

হালনাগাদ সময় : ১১:২০:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬