হিন্দি ও বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা শরদ কাপুর বর্তমানে কঠিন সময় পার করছেন। শারীরিক অসুস্থতা ও পারিবারিক পরিস্থিতির কারণে তিনি তার চারটি পোষ্য কুকুরকে পশুকল্যাণ কেন্দ্রে পাঠানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন তার বন্ধু হেমা চৌধুরী।
হেমা জানান, ৫০ বছর বয়সী শরদ বর্তমানে চিকিৎসাধীন এবং তার বিশেষ যত্নের প্রয়োজন। বাড়িতে স্ত্রী ও সদ্যোজাত সন্তান থাকায় পোষ্যদের দেখভাল করা অসম্ভব হয়ে পড়েছে। শরদ আবেগপ্রবণ কণ্ঠে জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন বাংলোয় উঠে তিনি আবারও তার এই ‘সন্তান’দের কাছে ফিরিয়ে আনবেন।
উল্লেখ্য, শরদ কাপুর ‘জোশ’, ‘আঁখে’, ‘দস্তক’ এবং বাংলা সিনেমা ‘অচেনা অতিথি’ ও ‘ওয়ান্টেড’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।


























