মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১০ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী

  • হালনাগাদ সময় : ০৯:১৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

দীর্ঘ ২৫ বছর ধরে নাট্যাঙ্গনে অনবদ্য অবদান রাখা নন্দিত নির্মাতা ও নাট্যকার চয়নিকা চৌধুরীকে বিশেষ সম্মাননা প্রদান করতে যাচ্ছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। ৪৭৫টি একক নাটক, ১৮টি ধারাবাহিক নাটক ও দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

আগামী ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেমে’ আয়োজিত ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসরে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

নিজের দীর্ঘ ক্যারিয়ারের প্রাপ্তি নিয়ে চয়নিকা চৌধুরী বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছি। কাজের প্রতি একাগ্রতা ও লক্ষ্যের প্রতি অবিচল থাকাই আমাকে এই দীর্ঘ পথ পাড়ি দিতে সাহায্য করেছে। সিজেএফবি’র এই সম্মাননা প্রাপ্তিতে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী

হালনাগাদ সময় : ০৯:১৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬