চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে থাকা এক নারীর সাথে সম্পর্কের অভিযোগ এবং এনভিডিয়ার সংবেদনশীল এআই প্রযুক্তি রপ্তানির ঘটনায় প্রতিষ্ঠানটির সদ্য সাবেক সিইও জেনসেন হুয়াংকে মার্কিন কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে তলব করা হয়েছে। একই ঘটনায় বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককেও তলব করেছে সিনেট ব্যাংকিং কমিটি।
সিনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান টিম স্কট জানিয়েছেন, আগামী ৩ ডিসেম্বরের মধ্যে হুয়াংকে সাক্ষ্য দিতে হবে। এছাড়া প্রতিনিধি পরিষদের গোয়েন্দা ও পররাষ্ট্রবিষয়ক কমিটিও তাকে ১ ডিসেম্বর রুদ্ধদ্বার বৈঠকে তলব করেছে।
হুয়াংয়ের বিরুদ্ধে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং এবং এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সাথে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার জেনসেন হুয়াং সিইও ও পরিচালনা পর্ষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বর্তমানে অন্তর্বর্তীকালীন সিইও প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন।
























