মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০৯ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সাংবাদিক হেনস্তাকারী ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৭ দিনের আলটিমেটাম

  • হালনাগাদ সময় : ০৪:১৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে চার সাংবাদিককে হেনস্তা, গালিগালাজ ও আটকে রাখার হুমকির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাংবাদিক সমাজ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে অভিযুক্ত নায়েবকে সাত দিনের মধ্যে অপসারণের আলটিমেটাম দেওয়া হয়েছে।

মানববন্ধনে বক্তারা দাবি জানান, আগামী সাত দিনের মধ্যে অভিযুক্ত আবুল কালামকে প্রত্যাহার করে তদন্ত কমিটির মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও শারীরিক নির্যাতনের হুমকি কোনোভাবেই বরদাশত করা হবে না। উল্লেখ্য, গত বৃহস্পতিবার তথ্য সংগ্রহের সময় ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে নায়েব আবুল কালামের হাতে চার সাংবাদিক হেনস্তার শিকার হন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাংবাদিক হেনস্তাকারী ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৭ দিনের আলটিমেটাম

হালনাগাদ সময় : ০৪:১৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬