মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০৪ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দিনাজপুরে বিজিবির অভিযানে বিপুল মাদক ও সিরাপ জব্দ

  • হালনাগাদ সময় : ০৫:০১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

দিনাজপুরে পৃথক দুটি অভিযানে ১ হাজার ২০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৩৪ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১০ হাজার ১০০ টাকা। শনিবার দুপুরে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে বিজিবির বড়গ্রাম ও অচিন্তপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে কোতোয়ালী থানাধীন বড়গ্রাম এলাকা থেকে মালিকবিহীন নেশাজাতীয় ট্যাবলেট এবং বিরামপুর থানাধীন হামলাকুড়ি এলাকা থেকে নিষিদ্ধ সিরাপগুলো জব্দ করা হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে বিজিবি সর্বদা সচেষ্ট।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দিনাজপুরে বিজিবির অভিযানে বিপুল মাদক ও সিরাপ জব্দ

হালনাগাদ সময় : ০৫:০১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬