মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২৫ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১০:১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দলের নেতারা। রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বিশ্বনেতাদের জানিয়েছেন যে, ঋণ নয়, বরং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অনুদানই বাংলাদেশের প্রয়োজন। সম্মেলনে প্রধানমন্ত্রী পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা।

রিজভী আরও জানান, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে এই প্রকল্পের আওতায় উল্লেখযোগ্য সংখ্যক গাছ লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী

হালনাগাদ সময় : ১০:১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬