মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১৪ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আর্থিক প্রতিষ্ঠানের তিন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের নতুন মানদণ্ড নির্ধারণ

  • হালনাগাদ সময় : ০৩:২৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিটিও) এবং কোম্পানি সচিব পদে নিয়োগের জন্য কঠোর যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ফৌজদারি অপরাধে দণ্ডিত, অর্থ পাচার, দুর্নীতি বা নৈতিক স্খলনের দায়ে অভিযুক্ত ব্যক্তি এসব পদে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া ঋণখেলাপি বা দেউলিয়া ব্যক্তিরাও এসব পদের জন্য অযোগ্য হবেন। নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট ব্যবসায়িক সম্পর্ক থাকা যাবে না এবং প্রতিটি নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এক হাজার কোটি টাকার বেশি ঋণ বা বিনিয়োগকারী প্রতিষ্ঠানে সিএফও হওয়ার জন্য ১০ বছরের অভিজ্ঞতা এবং কম বিনিয়োগকারী প্রতিষ্ঠানে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিটিও পদের জন্য তথ্যপ্রযুক্তি খাতে আট বছরের অভিজ্ঞতা এবং কোম্পানি সচিব পদের জন্য সংশ্লিষ্ট বিভাগে চার বছরের অভিজ্ঞতাসহ সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আর্থিক প্রতিষ্ঠানের তিন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের নতুন মানদণ্ড নির্ধারণ

হালনাগাদ সময় : ০৩:২৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬