মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩৯ অপরাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল দেবে সরকার

  • হালনাগাদ সময় : ০৩:২১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলায় দেশের পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচি চালু করেছে সরকার। এখন থেকে শ্রমিকরা নিজ নিজ কারখানার পরিচয়পত্র প্রদর্শন করে প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কিনতে পারবেন। খাদ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিত ভর্তুকি মূল্যে ওএমএস কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা মহানগর, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় ট্রাকসেলের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত স্থানে চাল পাওয়া যাবে। খাদ্য অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হবে এবং মনিটরিংয়ের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ন্যূনতম মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে পোশাক খাতে অস্থিরতা দেখা দিলে সরকার শ্রমিকদের স্বস্তি দিতে এই পদক্ষেপ গ্রহণ করে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫

13 November 2026

দক্ষিণ কোরিয়ার রূপকথার মতো অপরূপ ‘বেগুনি দ্বীপ’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল দেবে সরকার

হালনাগাদ সময় : ০৩:২১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬