মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৯ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মানিকগঞ্জে তিন হাসপাতালে অভিযান: ৭৬ হাজার টাকা জরিমানা ও সিলগালা

  • হালনাগাদ সময় : ০৮:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের ঘিওর বাজারে অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম ও প্যাথলজি পরীক্ষা পরিচালনার দায়ে তিনটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং এভারগ্রীন মেডিকেল সেন্টারকে সিলগালা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস এবং ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম। এ সময় ঘিওর থানা পুলিশের একটি দল তাদের সহায়তা করে।

অভিযানে আধুনিক হাসপাতালকে ৪০ হাজার, ইউনিক হাসপাতালকে ১৮ হাজার এবং এভারগ্রীন মেডিকেল সেন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা প্রদান, অনিয়মতান্ত্রিক প্যাথলজি পরীক্ষা ও ল্যাব পরিচালনায় ত্রুটির কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, রোগীদের মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতালগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে। অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মানিকগঞ্জে তিন হাসপাতালে অভিযান: ৭৬ হাজার টাকা জরিমানা ও সিলগালা

হালনাগাদ সময় : ০৮:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬