মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০৯ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বিউটি ব্লগ থেকে ই-কমার্স: সাজগোজের পথচলার গল্প

  • হালনাগাদ সময় : ০৮:৪৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশে একসময় মানসম্মত বিউটি প্রোডাক্ট কেনা ছিল সাধারণ নারীদের জন্য বড় চ্যালেঞ্জ। সঠিক পণ্যের নির্বাচন কিংবা ত্বকের ধরন অনুযায়ী পরামর্শ পাওয়ার মতো নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের অভাব ছিল প্রকট। সেই শূন্যতা পূরণ করতেই ২০১৩ সালে যাত্রা শুরু করে ‘সাজগোজ’।

প্রতিষ্ঠাতা নাজমুল শেখ, সিনথিয়া শারমিন ইসলাম ও মিলকী মাহমুদ শুরুতে একটি বিউটি ব্লগ হিসেবে এটি চালু করেন। উদ্দেশ্য ছিল স্কিন কেয়ার ও মেকআপের কৌশল সম্পর্কে মানুষকে সচেতন করা। ধীরে ধীরে এই ব্লগটি সৌন্দর্য সচেতনদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।

ব্লগের সফলতার পর ২০১৫ সালে যমুনা ফিউচার পার্কে অফলাইন শপ খোলার মাধ্যমে সরাসরি সেবা দেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি। তবে দেশের সব প্রান্তের মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে ২০১৮ সালের অক্টোবরে তারা ই-কমার্স প্ল্যাটফর্ম shop.shajgoj.com চালু করে। বর্তমানে এটি দেশের অন্যতম জনপ্রিয় বিউটি ও স্কিন কেয়ার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিউটি ব্লগ থেকে ই-কমার্স: সাজগোজের পথচলার গল্প

হালনাগাদ সময় : ০৮:৪৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬