মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৮ অপরাহ্ন | ১২ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নেত্রকোনায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ: শিক্ষক আমানুল্লাহর মৃত্যুদণ্ড

  • হালনাগাদ সময় : ০৩:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় দায়ের করা মামলায় মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। বুধবার নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বরে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগর ওই ছাত্রীকে মাদ্রাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং বিষয়টি গোপন রাখতে প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবার চিকিৎসকের শরণাপন্ন হলে বিষয়টি প্রকাশ্যে আসে। ডিএনএ পরীক্ষায় নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যাওয়ায় অপরাধের বিষয়টি নিশ্চিত হয়।

বিচারিক প্রক্রিয়ায় আসামি পক্ষ আপসের প্রস্তাব দিলেও আদালত তা নাকচ করে দেন। আজ দীর্ঘ প্রতীক্ষিত এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো বলে মনে করছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার

12 November 2026

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান হুইপ দুলুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নেত্রকোনায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ: শিক্ষক আমানুল্লাহর মৃত্যুদণ্ড

হালনাগাদ সময় : ০৩:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬