মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৫৬ অপরাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

এআই কণ্ঠশিল্প: ভয়েসওভার বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা কি প্রতিদ্বন্দ্বী নাকি সহকারী?

  • হালনাগাদ সময় : ০১:২৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কিছুদিন আগে একটি নামকরা বাংলাদেশি ব্র্যান্ডের সঙ্গে কাজ নিয়ে কথা হচ্ছিল লাবণ্য লুবনার। পারিশ্রমিকের বিষয়ে জানাতেই ওপাশ থেকে বলা হলো, বস নাকি কাজটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ভয়েস দিয়ে করিয়ে নিতে বলেছেন। কথাটা শুনে খারাপ লেগেছিল লাবণ্যের। কারণ ব্র্যান্ডটি নিয়মিত তার কাছ থেকে কাজ নেয়। তাই এবারও তিনি ধরে নিয়েছিলেন, কাজটি তাকেই দেওয়া হবে। কাজের বিষয়ে জানার পরপরই সেই অনুযায়ী রেকর্ডও করে ফেলেছিলেন তিনি।

“আমি তো রেকর্ড করেই ফেলেছিলাম। ভেবেছিলাম, আপনারা তো সবসময় আমার কাছ থেকে নেন,” লাবণ্য জানান ব্র্যান্ডটিকে। পরে ব্র্যান্ডের পক্ষ থেকে তাকে ফাইলটি পাঠিয়ে দিতে বলা হয়। লাবণ্য ফাইল পাঠান। শেষ পর্যন্ত নেওয়া হয় তার কণ্ঠই। কাজটি শেষ পর্যন্ত নিজের কণ্ঠে হলেও, ঘটনার শুরুটা লাবণ্যের মনে অন্য একটি প্রশ্ন তৈরি করে দেয়। একজন ভয়েস আর্টিস্টের সামনে এখন কি সত্যিই একজন নতুন প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে গেছে? “একজন মানুষের সঙ্গে প্রতিযোগিতা করলে হয়তো তাকে নিজের দক্ষতা দিয়ে মোকাবিলা করা যায়। কিন্তু একটা প্রোগ্রামের সঙ্গে প্রতিযোগিতা করাটা অনেক বেশি অদ্ভুত লাগে। কারণ সে একই কণ্ঠে, একইভাবে বারবার বলে যেতে পারে। মানুষের যেমন ক্লান্তি আছে, সময়ের সীমাবদ্ধতা আছে, পারিশ্রমিকের বিষয় আছে, এআইয়ের ক্ষেত্রে সেগুলো নেই,” বললেন লাবণ্য।

লাবণ্যের মতে, এআই ব্যবহারের পেছনে শুধু খরচ কমানোর বিষয়টি নয়, সময়ও গুরুত্বপূর্ণ। “একজন মানুষকে দিয়ে কাজ করাতে হলে তাকে পারিশ্রমিক দিতে হয়। কিন্তু যাদের এআই সাবস্ক্রিপশন আছে, তারা খুব দ্রুত একটা আউটপুট পেয়ে যাচ্ছে। সময়ও একটা বড় বিষয়। যাকে দিয়ে কাজ করাতে চাইছি, তার সময়ের সঙ্গে আমার প্রয়োজনীয় সময় মিলছে না, তখন এআই ব্যবহার করা সহজ হয়ে যায়।”

এই পরিবর্তনের ফলে ভয়েসওভারের বাজারেও তৈরি হচ্ছে নতুন ধরনের বিভাজন। কম সময়ের মধ্যে বেশি কনটেন্ট তৈরি করতে হয় এমন কাজে, বিশেষ করে ছোট অনলাইন ব্যবসাগুলোর ক্ষেত্রে, কণ্ঠের ব্যক্তিত্বের চেয়ে পণ্যের তথ্য স্পষ্ট করে তুলে ধরাই অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ। এআই ভয়েস সেখানে কম খরচে দ্রুত কাজ শেষ করার সুযোগ দিচ্ছে। তবে শিল্পীদের অভিজ্ঞতায়, বড় করপোরেট ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে এখনো মানবকণ্ঠের ব্যবহার তুলনামূলকভাবে বেশি।

তাহলে এর অর্থ কি মানুষের কাজ সরাসরি এআই নিয়ে নিচ্ছে? উত্তর অবশ্য সরল নয়। শিল্পীদের মতে এর ভালো-মন্দ দুটো দিকই আছে। এআই ভয়েসের বড় সুবিধা যেখানে দ্রুততা ও খরচ কমানো, সেখানে মানবকণ্ঠের শক্তি হলো পরিবেশনের ধরন, বৈচিত্র্য এবং পরিস্থিতি বুঝে কণ্ঠ ব্যবহার করার ক্ষমতা।

বিশেষজ্ঞ শিল্পীদের মতে, একটা লাইন নিয়ে একজন হিউম্যান আর্টিস্ট যতটা ভাবেন, যতটা ভেরিয়েশন দিয়ে ডেলিভারি দিতে পারেন, একটা এআই ভয়েস সেটা কখনোই পারবে না। এআইকে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া গেলেও একজন শিল্পীর কাছ থেকে প্রয়োজন অনুযায়ী যেভাবে পরিবেশনা নেওয়া যায়, এআইয়ের ক্ষেত্রে সবসময় তা সম্ভব হয় না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫

13 November 2026

দক্ষিণ কোরিয়ার রূপকথার মতো অপরূপ ‘বেগুনি দ্বীপ’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এআই কণ্ঠশিল্প: ভয়েসওভার বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা কি প্রতিদ্বন্দ্বী নাকি সহকারী?

হালনাগাদ সময় : ০১:২৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬