মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৭ অপরাহ্ন | ১১ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল

  • হালনাগাদ সময় : ০৭:৫৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় শুরু হচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অধিবেশন আহ্বান করেন। অধিবেশনটি আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলতে পারে বলে জানা গেছে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এটি একটি সংক্ষিপ্ত অধিবেশন হতে যাচ্ছে, যেখানে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপন ও আলোচনার সম্ভাবনা রয়েছে। সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের চূড়ান্ত সময়সূচি ও কর্মসূচি নির্ধারিত হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অধিবেশনে প্রশ্নোত্তর ও জনগুরুত্বপূর্ণ নোটিশের পাশাপাশি বিভিন্ন সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। তবে বহুল আলোচিত সংবিধান সংশোধন প্রস্তাব এই অধিবেশনে উত্থাপন করা হচ্ছে না; বরং জানুয়ারিতে অনুষ্ঠেয় পঞ্চম অধিবেশনে সেটি উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক প্রোটিয়া অধিনায়ক বাভুমা

11 November 2026

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল

হালনাগাদ সময় : ০৭:৫৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬