মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৭ অপরাহ্ন | ১১ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আদালতের নথি জালিয়াতি: আইনজীবী ও বাদীর বিরুদ্ধে মামলা

  • হালনাগাদ সময় : ০৭:২৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন একটি মামলার নথিতে জালিয়াতি করে আসামির নাম পরিবর্তনের গুরুতর অভিযোগ উঠেছে। মামলার ফাইল দেখার সুযোগ নিয়ে নালিশী দরখাস্ত ও তদন্ত প্রতিবেদনে মূল আসামির নাম কেটে অন্য একজনের নাম বসিয়ে দেওয়ার অভিযোগে মামলার বাদী মো. নূরে আলমকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনজীবীসহ জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত রোববার জালিয়াতির বিষয়টি ধরা পড়লে ঢাকার ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের নির্দেশে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করা হয়। আদালতের বেঞ্চ সহকারী মো. শরীফ উদ্দিন ভূঁইয়া জানান, নথিতে ঘষামাজা ও কাটাকাটির বিষয়টি বিচারকের নজরে আসার পর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নালিশী দরখাস্তে টাইপ করা ২ নম্বর আসামি জুনায়েতের নাম কেটে হাতে লিখে সজিব হোসেন ওরফে বাবুসহ অন্য নাম বসানো হয়েছে। একই কৌশলে মামলার তদন্ত প্রতিবেদনেও জালিয়াতি করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বাদী নূরে আলম স্বীকার করেছেন যে, তার নিয়োজিত আইনজীবী মো. মাহবুবুর রহমান খান ও আরও কয়েকজন মিলে এই জালিয়াতির সাথে জড়িত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক প্রোটিয়া অধিনায়ক বাভুমা

11 November 2026

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আদালতের নথি জালিয়াতি: আইনজীবী ও বাদীর বিরুদ্ধে মামলা

হালনাগাদ সময় : ০৭:২৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬