মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:২১ অপরাহ্ন | ১১ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ: সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের মামলার রায় ১৯ নভেম্বর

  • হালনাগাদ সময় : ০৩:৪৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে রায়ের দিন ধার্য করেছেন আদালত। আগামী ১৯ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে। বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের এ দিন ধার্য করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায়ের দিন নির্ধারণ করেছেন। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ভিশন ট্রেডিং নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। পরে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তাঁর কর্মচারীদের মাধ্যমে ওই টাকা উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ও ইউসিবিএলের চেয়ারম্যান রুকমীলা জামান, পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরী। এ ছাড়া ব্যাংকটির সাবেক পরিচালক, চেয়ারম্যান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হয়েছে। গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে এবং ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক প্রোটিয়া অধিনায়ক বাভুমা

11 November 2026

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ: সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের মামলার রায় ১৯ নভেম্বর

হালনাগাদ সময় : ০৩:৪৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬