মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:২০ অপরাহ্ন | ১১ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কানাডা প্রবাসী নারী হত্যা: স্বামীসহ পাঁচজনের বিচার শুরু

  • হালনাগাদ সময় : ০৩:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঢাকার দক্ষিণখানে কানাডা প্রবাসী এক নারীকে হত্যার পর মরদেহ পুঁতে রাখার ঘটনায় দায়ের করা মামলায় স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।

বুধবার (১১ নভেম্বর) ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সরওয়ার আলম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. হাসান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১৪ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

মামলার আসামিরা হলেন— ভুক্তভোগী আফরোজার স্বামী আশরাফুল, শ্বশুর শামছুদ্দিন আহমেদ, দেবর সজীব আলম, সজীবের স্ত্রী তাহমিনা বাশার এবং খালাশাশুড়ি আইনজীবী পান্না চৌধুরী। আসামিদের মধ্যে আশরাফুল কারাগারে রয়েছেন এবং বাকিরা জামিনে থেকে হাজিরা দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৬ মে দক্ষিণখানের নদ্দায় মোছা. আফরোজাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে দক্ষিণখান থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) রেজিয়া খাতুন আদালতে অভিযোগপত্র জমা দেন। হত্যাকাণ্ডের পর কানাডা পালিয়ে যাওয়া আশরাফুলকে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক প্রোটিয়া অধিনায়ক বাভুমা

11 November 2026

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কানাডা প্রবাসী নারী হত্যা: স্বামীসহ পাঁচজনের বিচার শুরু

হালনাগাদ সময় : ০৩:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬