মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৮ অপরাহ্ন | ৯ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সাংবাদিককে হেনস্তা ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগ: পরীমনিকে আইনি নোটিশ

  • হালনাগাদ সময় : ১২:০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সাংবাদিককে হেনস্তা, হত্যার হুমকি এবং অশ্লীল শব্দ যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে এবার তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ডাকযোগে পরীমনি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এই নোটিশ পাঠান।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে পরীমনিকে। পাশাপাশি ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, অঙ্গভঙ্গি, হুমকি কিংবা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেছেন আইনজীবী।

নোটিশে অভিযোগ করা হয়, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় জামিন নিতে আদালতে যান পরীমনি। এ সময় সাংবাদিকেরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, পরীমনি এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেন এবং তাঁর নিরাপত্তারক্ষীরা ভিডিও ধারণের ট্রাইপড ভেঙে ফেলেন। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক ও একজন বিচারপ্রার্থী আহত হন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আদালত থেকে বের হওয়ার পর সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, গত ৬ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় সংগীতকে মিউজিক হিসেবে ব্যবহার করে আপত্তিকর ভাষায় পোস্ট দিয়েছিলেন পরীমনি। বিষয়টিকে জাতীয় সংগীতের অবমাননা হিসেবে উল্লেখ করেছেন আইনজীবী।

অন্যদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে সাত দিনের মধ্যে পরীমনির বিরুদ্ধে শোকজ নোটিশসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে পরীমনির পক্ষ থেকে কোনো বক্তব্য নোটিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঝরাতে ঘুম ভেঙে গেলে যে ৩ কাজ এড়িয়ে চলবেন

09 November 2026

নাকের অস্ত্রোপচারের পর মেয়ের অভিনয় প্রতিভা বুঝেছিলেন শ্রীদেবী: জাহ্নবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাংবাদিককে হেনস্তা ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগ: পরীমনিকে আইনি নোটিশ

হালনাগাদ সময় : ১২:০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬